সিআইডির ডিএনএ রিপোর্ট হস্তান্তর

শিশু রামিসা হত্যার চার্জশিট আজ, বিশেষ প্রসিকিউটর নিয়োগ

Sadek Ali
মোস্তাফিজুর রহমান বিপ্লব
প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৬ | আপডেট: ৮:৩৪ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায়  ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্তকারী কর্মকর্তা ফরেনসিক রিপোর্টের পাশাপাশি আসামে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আলামত অন্যান্য সাক্ষ্য সাবুদের উপর ভিত্তি করে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করেছে। রোববার দুপুরের পর আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানা গেছে। এদিকে আইন মন্ত্রণালয় থেকে দুটো বিচারের সুবিধার্থে শিশু রামিশা হত্যাকাণ্ডের বিচারের জন্য একজন বিশেষ পাবলিক প্রসিডিউটর নিয়োগ দিয়েছে। 

শনিবার (২৩ মে) বিকেলে সিআইডির ফরেনসিক বিভাগ  রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আগামী রোববার (২৪ মে) আদালতে চার্জশিট জমা দেওয়া সম্ভব হতে পারে বলে গণমাধ্যমকে জানান।

আরও পড়ুন: পিরোজপুরে এলজিইডির ৬ হাজার কোটি টাকা তুলে পালিয়েছে মহারাজ অনুসারীরা

গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গত বুধবার (২০ মে) আদালতে তোলা হলে সোহেল নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এও জানান, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন।

আরও পড়ুন: আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস, কাল থেকে টানা ৭ দিনের ছুটি

একইদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।৷ রামিসা হত্যা মামলার  বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। এ বিষয়ে আজ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৪৯২ ধারার বিধান মতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার  মামলা নং ৩৫, তারিখ ২০/০৫/২০২৬ খ্রি. ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(২)/৩০ তৎসহ ২০১ পেনাল কোড রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।৷  এদিকে শিশু রামিসা হত্যার বিচার ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও  নানা কর্মসূচি বিক্ষোভ ক মিছিল অব্যাহত আছে। এদিকে রামিজার বাবা-মা কুলকানি করতে মুন্সিগঞ্জ গ্রামের বাড়িতে চলে গেছে। তারা স্বজনদের সাথে শোকার্ত সময় অতিবাহিত করতে।