রাজশাহী সিটির সাড়ে ১২শ পরিচ্ছন্ন কর্মীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান

Sadek Ali
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ন, ২৪ মে ২০২৬ | আপডেট: ৩:৩৯ অপরাহ্ন, ২৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি কর্তৃক রাজশাহী সিটি কর্পোরেশনের ১২৩৭ জন পরিচ্ছন্ন কর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে দেয়া ৬১ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক রবিবার (২৪ মে) রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব বিভাগে হস্তান্তর করেছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। 

শিগগিরই রাসিকের ১২৩৭ পরিচ্ছন্ন কর্মীর প্রত্যেককে ৫০০০ হাজার করে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থ বিতরণ করা হবে।

আরও পড়ুন: রপ্তানি কার্গো নিরাপত্তায় বড় অগ্রগতি: ঢাকায় EDD পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় EDS চালু

চেক হস্তান্তরকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা,তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ মে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তার চেক রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি রাজশাহীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।

আরও পড়ুন: শেরপুরে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ