টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

Sadek Ali
শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ন, ০৯ জুন ২০২৬ | আপডেট: ৩:০০ পূর্বাহ্ন, ১০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোর ৪ টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এদুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: কবীর আহমেদ ভূঁইয়ার উদ্যোগ: ব্রাহ্মণবাড়িয়ায় স্পোর্টস ভিলেজ স্থাপনের দাবী

নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, ভোর  ৪ টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপে থাকা চারজনের মৃত্যু হয়। মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: সাভারে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ২