এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ওরিয়েন্টেশন ও বৈশাখ উদযাপন অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:৪৮ পূর্বাহ্ন, ১৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকায় এপেক্স ক্লাবস অব বাংলাদেশের উদ্যোগে ন্যাশনাল বোর্ড ডাইরেক্টরদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় মিরপুরস্থ কারিতাস ঢাকা অঞ্চলের কনফারেন্স হলে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

জাতীয় অ্যাকশন ডাইরেক্টর এপেক্সিয়ান জুয়েল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান আবু নাঈম মো. মাকছুদুর রহমান।

আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

ওরিয়েন্টেশন প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এপেক্সিয়ান আনিসুজ্জামান শাতিল, এপেক্সিয়ান মো. আসলাম হোসেন, এপেক্সিয়ান আবদুল মতিন শিকদার এবং এপেক্সিয়ান শামসুন নাহার আজিজ লীনা।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এপেক্সিয়ান রফিকুল ইসলাম, এপেক্সিয়ান এম. সায়েম টিপু, এপেক্সিয়ান ইঞ্জি. শেখ পাভেজ উদ্দিন আহমেদ, এপেক্সিয়ান আসাদুজ্জামান খোকন, এপেক্সিয়ান শাহনাজ পারভিন সেতু, এপেক্সিয়ান রাব্বিব হাসান, এপেক্সিয়ান মো. সরওয়ার হোসেন ভূঁইয়া, এপেক্সিয়ান কবির আহমেদ, এপেক্সিয়ান এস.এম. রফিকুল আলম, এপেক্সিয়ান ফিরোজ আহমেদ নিশান, এপেক্সিয়ান মো. জাহিদুল ইসলাম মিলন, এপেক্সিয়ান শাহিন হক এবং এপেক্সিয়ান মইনুল ইসলাম।

আরও পড়ুন: বাজেট ইতিবাচক; ধীরে হলেও চলতি অর্থবছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: এডিবি’র পূর্বাভাস

পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, বিভিন্ন পর্যায়ের খেলাধুলা, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে ফলমূল এবং পান্তা-ইলিশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও ক্লাব থেকে প্রায় ১০০ জন এপেক্সিয়ান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল এপেক্সিয়ান এবারের জাতীয় সভাপতির থিম “Committed to Humanity” সফলভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।