নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ আর নেই
বিশিষ্ট নারী উদ্যোক্তা, ব্যবসায়ী নেত্রী ও সেলিমা আহমাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সন্ধ্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসার জন্য ব্যাংককের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি ছিলেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: আবারও বাড়ল সোনার দাম
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হিরো মোটোকর্প নিলয় বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় কুমার মণ্ডল। তিনি জানান, আগামী মঙ্গলবার সেলিমা আহমাদের মরদেহ দেশে আনা হবে।
সেলিমা আহমাদ দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও ব্যবসায়িক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম
ব্যবসায়ী মহলে সুপরিচিত এই উদ্যোক্তা ছিলেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মাতলুব আহমাদ-এর সহধর্মিণী।
তার মৃত্যুতে দেশের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও নারী উদ্যোক্তা মহলে শোকের ছায়া নেমে এসেছে।





