শিউলি ফুলের খোঁজে পরীমনি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:১১ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী পরীমনি। শরতের শিউলি ফুলের প্রতি ভালো লাগার কথা জানাতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে তুলনা পেলেন।সামাজিক যোগাযোগমাধ্যমে শিউলি ফুলের সন্ধানে যাওয়ার কথা প্রকাশ করতেই প্রিয় অভিনেত্রীকে নিয়ে ভালোবাসায় ভরা মন্তব্যে মেতে ওঠেন অনুরাগীরা।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’। ছোট্ট এই বার্তার সঙ্গে ফুল, পরী ও ভালোবাসার ইমোজিও জুড়ে দেন তিনি। অভিনেত্রীর এমন পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয় বাড়তি আগ্রহ।

আরও পড়ুন: নীরবতা ভেঙে রহস্য বাড়ালেন পাভেল

তবে পোস্টে শিউলি ফুলের সন্ধানের চেয়ে বেশি নজর কেড়েছে পরীমনিকে নিয়ে ভক্তদের মন্তব্য। অনেকেই প্রিয় অভিনেত্রীকে শিউলি ফুলের সঙ্গে তুলনা করে ভালোবাসা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘সে জানেও না যে সেও একটা শিউলি ফুল।’ আরেকজনের মন্তব্য, ‘কী দরকার? তুমি তো নিজেই শিউলিফুল।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘ফুল ফুলকে খুঁজে।’

শিউলি ফুল নিয়ে পরীমনির সংক্ষিপ্ত এই পোস্ট ভক্তদের ভালোবাসায় হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। শরতের স্নিগ্ধতা আর প্রিয় তারকাকে ঘিরে অনুরাগীদের মুগ্ধতা—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে এক মিষ্টি আবহ।

আরও পড়ুন: স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘ক্লেফেইস’