যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলোচনা, উত্তেজনার মধ্যেই হরমুজ পাড়ি গ্যাসবাহী ট্যাঙ্কারের

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৩৬ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্বালানি নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের সংঘাত এবং এর বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা নিয়ে উভয় পক্ষ উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

এদিকে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত রয়েছে। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী সংস্থা মেরিন ট্র্যাফিক জানিয়েছে, ইরানের হুঁশিয়ারি ও জাহাজ লক্ষ্য করে হামলার আশঙ্কার মধ্যেই ভারতের পতাকাবাহী দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাঙ্কার নিরাপদে প্রণালী অতিক্রম করেছে।

বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের