দশম গ্রেডসহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু শনিবার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামীকাল শনিবার (৮ নভেম্বর) থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করবেন।

চারটি শিক্ষক সংগঠনের যৌথ মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এই কর্মসূচির ডাক দিয়েছে। এতে নবীন সহকারী শিক্ষকরাও অংশ নেবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

আরও পড়ুন: আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষকদের তিন দফা দাবি:

১️. সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা,

আরও পড়ুন: ১৪ গুরুত্বপূর্ণ পুলিশ সুপার বদলি

২️. চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন,

৩️. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, শনিবার শহীদ মিনারে ২০ হাজার শিক্ষক অবস্থান নেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। এবার রাজপথে দাবি আদায় করে তবেই ঘরে ফিরব।

দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন।

এর আগে ২৪ এপ্রিল গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশে প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১২তম গ্রেডে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়। তবে এতে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা।

আন্দোলনে অংশ নিচ্ছে—

* বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম–শাহিন)

* বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি

* সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরাও এই আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।


-