দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব বাধ্যতামূলক হচ্ছে: প্রেস সচিব

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:১৬ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

প্রেস সচিব বলেন, “নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জড়িতদের নিয়মিত সম্পদের হিসাব প্রদানের বিধান রাখা হয়েছে।”

রাজউক আইন প্রসঙ্গে শফিকুল আলম জানান, “সারাদেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজউকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কি না, সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।”

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

রোহিঙ্গা সংকট নিরসন বিষয়ে তিনি বলেন, “২০১৭ সাল থেকে যথাযথ পদক্ষেপ নিলে রোহিঙ্গা প্রত্যাবাসনের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকত। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যে পদক্ষেপ নিয়েছে, পরবর্তী সরকারগুলো সেসবের ফল ভোগ করবে।”

এর আগে দুদক অধ্যাদেশ ছাড়াও উপদেষ্টা পরিষদ আরও তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এগুলো হলো- জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধনী) অধ্যাদেশ ২০২৫, মানব পাচার প্রতিরোধ ও অভিবাসী চোরাচালান দমন অধ্যাদেশ ২০২৫, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আইন ২০২৫।