প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৪২ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও প্রধান উপদেষ্টার প্রতি শুভেচ্ছা জানান।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়াটি পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবং সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার হাতে ফুলের তোড়াটি তুলে দেন।

তিনি আরও জানান, শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করা হয়েছে।

আরও পড়ুন: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে