তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ রাশিয়া ও নরডিক রাষ্ট্রদূতদের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৩৬ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ করেছেন। এছাড়া, বিএনপির শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন নরডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক এবং নরওয়ের রাষ্ট্রদূতরাও। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির জানান, আন্তর্জাতিক মহলের একটি বিশেষ আগ্রহ রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের উন্নয়ন ও তারেক রহমানের ভাবনার প্রতি।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের

হুমায়ুন কবির বলেন, “আজকে চারটি দেশের প্রতিনিধি সাক্ষাৎ করেছেন। এগুলো সৌজন্য সাক্ষাৎ ছিল এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আমরা আলোচনা করেছি, বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে কীভাবে তারা আমাদের সঙ্গে কাজ করতে পারে। এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে জনগণের রায় এবং বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে কাজ করার বিষয়গুলোও আলোচনা হয়েছে।”

এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশের নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে তারা নির্বাচনের বিষয়ে আশাবাদী। তারা মনে করছে, এই নির্বাচনের পরে বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রার দিকে এগোবে।”

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বৈঠকগুলিতে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহাদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।