টানা চারদিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:২০ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন বছরের শুরুতেই ভ্রমণ বা পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সামান্য কৌশল অবলম্বন করলেই মিলছে টানা চার দিনের ছুটি, যা অনেকের জন্য বাড়তি আনন্দ বয়ে আনছে। মাত্র এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে, যা ভ্রমণ, বিশ্রাম কিংবা ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দিচ্ছে।

ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে নির্বাহী আদেশে আগামীকাল ৪ ফেব্রুয়ারি (বুধবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী

এই ছুটির সঙ্গে যদি ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নেওয়া হয়, তাহলে টানা চার দিনের অবকাশ মিলবে। কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার—যা সাপ্তাহিক ছুটি। ফলে মাত্র এক দিনের ছুটি নিয়েই সরকারি চাকরিজীবীরা চার দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবেন।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরে মোট সাধারণ ছুটি রয়েছে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি রয়েছে আরও ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারের সঙ্গে মিলেছে।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

এ ছাড়া ধর্মীয় ছুটির হিসাবে মুসলিম কর্মচারীদের জন্য পাঁচ দিন, হিন্দু কর্মচারীদের জন্য নয় দিন, খ্রিস্টান কর্মচারীদের জন্য আট দিন, বৌদ্ধ কর্মচারীদের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়েছে।

এই ছুটির সুবিধাকে কাজে লাগিয়ে অনেক সরকারি চাকরিজীবী নতুন বছরের শুরুতেই ভ্রমণ ও পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছেন।