সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন শফিকুল আলম
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, শপথ কে পড়াবেন সে বিষয়ে পরে জানানো হবে।
এসময় উপস্থিত অধ্যাপক আলী রীয়াজ বলেন, সাম্প্রতিক গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে স্পষ্ট রায় দিয়েছেন। তিনি বলেন, এই ফলাফল থেকে বোঝা যায়—দেশের অধিকাংশ নাগরিক আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বজায় রাখতে চান না; তারা রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন ও সংস্কার প্রত্যাশা করেন।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে মোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার ভোট দিয়েছেন, যা মোট ভোটারের প্রায় ৬০.৮৪ শতাংশ। এর মধ্যে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যা কাস্ট হওয়া মোট ভোটের ৬৮.০৬ শতাংশ।
অন্যদিকে ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন ভোটার, যা মোট কাস্ট ভোটের প্রায় ৩১ শতাংশ।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
তিনি আরও উল্লেখ করেন, গণভোটে ৬০ শতাংশের বেশি ভোটার অংশ নিয়েছেন, যা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় প্রায় ১ শতাংশ বেশি। গণভোটের এই ফলাফলকে সংস্কারপন্থী জনমতের শক্তিশালী প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।





