গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে জবাবদিহিতার কাঠামো গড়ে তোলার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউস–এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)–এর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন: সরকারের ছয় মাস না যেতেই এক দফার আন্দোলনে নানা রহস্য

মন্ত্রী বলেন, গণমাধ্যম ব্যবস্থাপনাকে সময়োপযোগী ও আধুনিক রূপ দেওয়া প্রয়োজন। প্রযুক্তিনির্ভর বৈশ্বিক ইকোসিস্টেমে নতুন ধরনের মিডিয়ার সঙ্গে পুরোপুরি সমন্বয় এখনও সম্ভব হয়নি। তথ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় ডিজিটাল প্ল্যাটফর্মের বর্তমান বিস্তার ছিল না উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে জনগণের জন্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে ৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে মোট ২ কোটি ১৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ইটিডি পরিচালনা বিষয়ে স্থানীয় প্রশিক্ষণ সম্পন্ন

বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।