ফ্যাক্ট চেক ছাড়া সংবাদ প্রকাশ নয়: তথ্যমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:১৯ পূর্বাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের তথ্য ও সংবাদ ছড়ানো হচ্ছে, যা অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে। এ কারণে সংবাদ প্রকাশের আগে সঠিকভাবে ফ্যাক্ট চেকিং করা জরুরি এবং অনুমাননির্ভর সংবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে দেশের প্রতিটি জেলায় একটি করে প্রেসক্লাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

এর আগে সন্ধ্যায় তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আয়োজিত আট দিনব্যাপী ‘পাবনা বইমেলা’ উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তিনি।