অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আবদুল কাইয়ুম, মহাসচিব লুৎফর রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ন, ১৭ মে ২০২৬ | আপডেট: ৪:২১ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের (ত্রি-বার্ষিক) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত আইজিপি ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ আবদুল কাইয়ুম। মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।

সভাপতি ও মহাসচিব পদের পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি পদেও কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন— সহ-সভাপতি পদে মোঃ আব্দুল মান্নান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি), মোঃ আবদুর রহমান খান পিপিএম (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) এবং মোঃ মোখলেছুর রহমান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি)। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল কুদ্দুস খান পিপিএম। যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন মোঃ সিরাজুল ইসলাম এবং মোঃ বক্তিয়ার হোসেন ভূঞা পিপিএম। দপ্তর সম্পাদক পদে কাজী শাহাবুদ্দিন আহম্মদ, লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক পদে নাসির উদ্দিন খান পিপিএম এবং সহকারী কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদ আলম বিশ্বাস।

নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের গত ১৪ মে ২০২৬ তারিখের সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ ঘোষণা দেওয়া হয়। কমিশন জানায়, উল্লিখিত পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

তবে কার্যনির্বাহী সদস্য পদে ১১টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ জুন ২০২৬ তারিখে কেন্দ্রীয়ভাবে ঢাকাসহ সমিতির ১৯টি শাখায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।