ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কবি নজরুল: রিজভী

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ২৫ মে ২০২৬ | আপডেট: ১:১৩ অপরাহ্ন, ২৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ আজও জাতীয় ও সামাজিক জীবনে সমানভাবে প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার প্রতীক হিসেবে নজরুল যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে আসছেন।

সোমবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রিজভী বলেন, উপমহাদেশে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলতে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের বিভিন্ন গণতান্ত্রিক ও জাতীয় আন্দোলনে তার কবিতা ও গান মানুষকে সাহস যুগিয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে নজরুলের আদর্শ ও চেতনা ছিল প্রধান অনুপ্রেরণা। বিদ্রোহী কবির মানবতা ও সাম্যের বাণী আজও সমাজ ও রাষ্ট্র পরিচালনায় দিকনির্দেশনা দেয়।

আরও পড়ুন: বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের

বিএনপির এই নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অঙ্গীকার বাস্তবায়নের যে পরিকল্পনা নিয়ে কাজ করছেন, সেখানেও নজরুলের চেতনা অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

তিনি জানান, নজরুল বর্ষ উপলক্ষে বছরজুড়ে জাতীয় কবিকে বিভিন্ন আয়োজনে স্মরণ করা হবে।