নিজেই ড্রাইভ করে ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ২৯ মে ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৯ মে) বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর একাধিক সড়ক ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

আরও পড়ুন: ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বার্ষিক বিজ্ঞান মেলার আসর ঘোষণা জেডআরএফ-এর

তিনি বলেন, “কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা তা দেখতে প্রধানমন্ত্রী নিজেই বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।”

উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর গুলশান এভিনিউ থেকে যাত্রা শুরু করে গুলশান-১ মোড়, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, গুলিস্তান, শাহবাগ, এলিফেন্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, কলাবাগান, ধানমন্ডি, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, বিজয় সরণি হয়ে মহাখালী পর্যন্ত বিভিন্ন সড়ক ঘুরে দেখেন।

আরও পড়ুন: ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের ৪র্থ কমিটি গঠন, সভাপতি তাছবীর হোসেন ও সাধারণ সম্পাদক শফিক

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী একাধিক স্থানে সিগন্যাল মেনে গাড়ি থামিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বলেও তিনি জানান।

এ বছর রাজধানীতে প্রায় সাত লাখ পশু কোরবানি হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রায় ৫৫ হাজার টনের বেশি বর্জ্য উৎপন্ন হয়েছে বলে জানা গেছে। দ্রুত এসব বর্জ্য অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন একযোগে কাজ করছে।