ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ৪:০৪ অপরাহ্ন, ০২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা দেশে কঠোরভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। রোগীদের জন্য এসব হাসপাতালে মোট শয্যার ১০ শতাংশ সংরক্ষিত রাখতে হবে।

আরও পড়ুন: গাসিকের মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহার

তিনি জানান, ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষার ক্ষেত্রে রোগীরা ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়া হবে। তবে রোগীদের খাবার ও ওষুধের ব্যয় নিজ দায়িত্বে বহন করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে মশার লার্ভা ধ্বংসে বিশেষ ধরনের ওষুধ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিনি আরও বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।