প্রকৌশলী মনিরুজ্জামান সড়ক ও জনপথ অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব পেয়েছেন মো. মনিরুজ্জামান। এর মধ্য দিয়ে তিনি সৈয়দ মঈনুল হাসানের স্থলাভিষিক্ত হলেন।
বুধবার (১২ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন: সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী
মনিরুজ্জামান সওজের ১৮তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি সংস্থাটির পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) (গ্রেড-৩) সৈয়দ মঈনুল হাসানকে পরবর্তী পদায়নের জন্য (স্ব-বেতনে) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সাক্ষাৎ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন দায়িত্ব পাওয়ার পর মনিরুজ্জামান সড়ক ও জনপথ অধিদপ্তরের চলমান কার্যক্রম ও অবকাঠামো উন্নয়নসংক্রান্ত দায়িত্বে নেতৃত্ব দেবেন।





