তিন জেলার এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা নিয়োগ

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৯ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের নয় কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের বিসিএস ক্যাডারের এসব কর্মকর্তার নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল

প্রজ্ঞাপন অনুযায়ী, র‍্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজা পুলিশ সুপার হিসেবে নেত্রকোনায় পদায়ন করা হয়েছে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা বৈঠকের তেমন সুযোগ হবে না: হুমায়ুন কবির

পুলিশ অধিদপ্তরের এআইজি মু: জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবাকে পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় পদায়ন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে বিশেষ পুলিশ সুপার হিসেবে বিশেষ শাখায় বদলি করা হয়েছে।

র‍্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে পুলিশ সুপার হিসেবে রাজবাড়ীতে পদায়ন করা হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, বিপিএম-সেবাকে পুলিশ সুপার হিসেবে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে বিশেষ পুলিশ সুপার হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরী, বিপিএমকে পুলিশ সুপার হিসেবে মেহেরপুরে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এবং বর্তমানে পুলিশ অধিদপ্তরে রিপোর্টরত মো. নূরুল আমিন হাওলাদারকে পুলিশ সুপার হিসেবে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।