আবুল হোটেল থেকে বিএনপি দক্ষিণের পদযাত্রা শুরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজধানীতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচি চলছে।
বিএনপির পদযাত্রা আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে থেকে রামপুরা ব্রিজ হয়ে দুপুর সাড়ে ৩টার দিকে মালিবাগ আবুল হোটেলের সামনের সড়কে পৌঁছায়।
আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন
এরপর সেখানে অবস্থান শেষে খিলগাও ও মুগদা হয়ে যাত্রাবাড়ীর মোড়ের দিকে যাচ্ছে এই পদযাত্রা।
বুধবার (১৯ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে থেকে পদযাত্রাটি রওনা হয়। ঢাকা মহানগর উত্তর থেকে আশা পথযাত্রার মিছিলটিকে পথে পথে স্লোগানে স্লোগানে স্বাগত জানান নেতাকর্মীরা।
আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী
আবুল হোটেল থেকে মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতারাও উপিস্থিত ছিলেন।
আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সমাবেশ বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতারা।





