কুমিল্লায় তনু হত্যার তদন্ত কর্মকর্তা একাধিকবার বদলালেও নয় বছরেও প্রতিবেদন দেওয়া হয়নি
৬:৫১ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবারকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। তার হত্যার নয় বছরে ও কোন আসামি শনাক্ত হয়নি। নেই মামলার কোন অগ্রগতি। দেওয়া হয়নি কোনো ধরনের চার্জশিট ও। বাদী পক্ষের সঙ্গে তদন্ত কর্মকর্তার কোনো যোগাযোগ ও নেই...




