চুয়াডাঙ্গায় পিআইবির উদ্যোগে ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

Sanchoy Biswas
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:২২ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে দুই দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় খাল দখল করে ভবন নির্মাণ, উচ্ছেদ করলো প্রশাসন

পিআইবি কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এই কর্মশালায় নির্বাচনি আইন ও প্রশাসনিক কাঠামো, নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, ফ্যাক্ট চেকিং, গুজব ও অপপ্রচার মোকাবিলা এবং সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

প্রশিক্ষণের প্রথম দিনে ইউল্যাবের শিক্ষক ও সাংবাদিক নাজিয়া আফরিন মনামী বলেন, গুজব ও অপপ্রচারের যুগে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়ানো জরুরি।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ জন

এছাড়াও দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা দেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল।

প্রশিক্ষণে পিআইবি'র সমন্বয়ক সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সব সাংবাদিকের মাঝে সনদ বিতরণ করা হয়।