ঈদ পুনর্মিলনীতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর: জিএমপি কমিশনার

Sanchoy Biswas
বশির আহমেদ কাজল, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:১০ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার বলেছেন, সঠিক তথ্য প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি পেশাদারিত্ব, ঐক্য ও মানবিকতা বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) জিএমপি কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঈদ পুনর্মিলনী সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও তদন্ত কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা হয়। কমিশনার বলেন, তদন্তে তথ্যগত ঘাটতির কারণে অনেক সময় আদালতে সঠিক আলামত উপস্থাপন সম্ভব হয় না, ফলে বিচার প্রক্রিয়া বিলম্বিত হয় এবং অপরাধীরা পার পেয়ে যায়। তাই আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা তৎপরতা ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে তদন্তের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২

তিনি আরও বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্য ও যানবাহনের সংকট থাকলেও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সড়ক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, নির্দিষ্ট বাস ও ট্রাক স্ট্যান্ড না থাকায় মহাসড়কে এলোমেলো পার্কিংয়ের কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ঈদ পুনর্মিলনী সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) জাহিদ হোসেন ভূঞা, (অপরাধ, দক্ষিণ বিভাগ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (স্টাফ অফিসার-পুলিশ কমিশনার) চৌধুরী মো. তানভীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।