নেত্রকোণায় মাদরাসা ছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন, ০৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণার মদন উপজেলায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

জানা গেছে, ভোর প্রায় ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪ এর একটি দল। সেখান থেকেই অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: সংবাদ সংগ্রহকালে ছাত্রদলের কর্মীদের হেনস্তার শিকার কুবির সাংবাদিক

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি জানান, সকালে অভিযান শেষে আসামিকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, দুপুরের মধ্যে আসামিকে থানায় হস্তান্তর করা হতে পারে। এরপর দ্রুত তাকে আদালতে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। সময় অনুযায়ী আজই আদালতে হাজির করা হতে পারে, না হলে পরদিন আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন: জাদুকাটা বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ শ্রমিকের অর্থ ও কারাদণ্ড

ঘটনাটিকে ঘিরে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুরে র‌্যাব-১৪ এর পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে অভিযানের বিভিন্ন দিক তুলে ধরা হবে।