ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা, পাহাড়ে উত্তেজনা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ন, ০৭ মে ২০২৬ | আপডেট: ৫:০৮ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ইমন হোসেন স্থানীয় একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভোর ৬টার দিকে ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে অবস্থান করছিলেন ইমন হোসেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: হরিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নিহত ইমন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-এর গণতান্ত্রিক অংশের স্থানীয় এক নেতা দাবি করেছেন, সাংগঠনিক কাজে বের হওয়ার সময় প্রতিদ্বন্দ্বী একটি গ্রুপের সদস্যরা এ হামলা চালিয়েছে।

আরও পড়ুন: সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে তদন্ত শুরু হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না এবং কারা হত্যার সঙ্গে জড়িত—এসব বিষয় তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।