নবীনগরে ৯ দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব শুরু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে।
গতকাল (১৬ জুলাই) নবীনগর ইসকন মন্দিরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এ মহোৎসবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক।
আরও পড়ুন: নবীগঞ্জে ওরসের আসরে মৃত্যু, হত্যার মামলায় ২ বছর ৭ মাস পর লাশ উত্তোলন
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর ইসকনের সভাপতি দিলীপ দাস ব্রহ্মচারী।
সকালে নবীনগর (প.)পাড়া ইসকন মন্দিরে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিকেল ৫টায় মন্দির প্রাঙ্গণ থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নবীনগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজারো ভক্ত-অনুরাগী অংশ নেন।
আরও পড়ুন: নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩
আয়োজকরা জানান, আগামী ২৪ জুলাই বিকেল ৩টায় উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের সমাপ্তি হবে।
রথযাত্রা উপলক্ষে হরিনাম-সংকীর্তন, অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ভগবতকথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়নের আয়োজন করা হয়েছে।
উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





