নান্দাইলে আনওয়ারুল হোসেন খান চৌধুরী স্মৃতি ফুটবল টূর্নামেন্ট উদ্বোধন

Shahrier Islam Pallab
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:১০ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি'র পিতা, বিশিষ্ট শিক্ষাবিদ, নান্দাইলের সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সাবেক সভাপতি মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরীর স্মরণে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে দেওয়ানগঞ্জ ফুটবল একাডেমি।

আরও পড়ুন: প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন তথ্য প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী ও ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন।

বিএনপি নেতা আতাউল করিম অলির সভাপতিত্বে এবং সাবেক ইউপি সদস্য আতিকুজ্জামান রিপুলের সঞ্চালনায় উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—তথ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মামুন ও জামাল আহম্মেদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল করিম, অধ্যাপক জিয়া উদ্দিন শাহীন এবং যুবদল নেতা মাজহারুল ইসলাম। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে ব্যবসায়ীকে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ১৬টি পরাশক্তি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টটি ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা দেখা গেছে।