চামড়াবন্দরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত ভাড়া ও অস্বাস্থ্যকর খাবারে জরিমানা

Shahrier Islam Pallab
এম.এ. কিবরিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:১৮ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামড়াবন্দরে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার।

অভিযান সূত্রে জানা যায়, ইটনা থেকে আসা যাত্রীদের কাছ থেকে অটোরিকশায় নির্ধারিতের চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনটি মামলায় সতর্কতামূলকভাবে মোট ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন: মজুরি আন্দোলনে গার্মেন্ট শিল্পে স্থবিরতা

এরপর চামড়াবন্দরের কয়েকটি খাবার হোটেলে তদারকি চালানো হয়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি হোটেল কর্তৃপক্ষকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধ, পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে জনস্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর পুলিশ বক্স ও এপিসি