ঢাকা মহানগর এলাকায় ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:৪৭ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকায় সব ধরনের আতশবাজি ও ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই সময়ে ঢাকার মহানগর এলাকায় আতশবাজি ও ফানুস উড়ানোর মতো কার্যক্রম সম্পূর্ণরূপে সীমিত থাকবে।

আরও পড়ুন: বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর

ডিএমপি নাগরিকদের এ নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।