বাড়তি দামে গ্যাস বিক্রি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মানিকগঞ্জে বাড়তি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজারে অভিযান পরিচালনার মাধ্যমে মেসার্স আওলাদ ট্রেডার্সকে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
আসাদুজ্জামান রুমেল বলেন,মেসার্স আওলাদ ট্রেডার্সকে মালিক দীর্ঘদিন ধরে বাড়তি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছেন। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযোগের সতত্যা পাওয়ার পর তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: বাজেট ইতিবাচক; ধীরে হলেও চলতি অর্থবছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: এডিবি’র পূর্বাভাস
আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, তবে বাড়তি চাপ সীমিত





