‘নারীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এটি স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন’
অনেক নারী এখনো প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, এই বৈষম্য দূর করা আমাদের পক্ষেই সম্ভব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে দেশ-বিদেশের ক্যানসার বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত ১১তম ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডা. জুবাইদা রহমান বলেন, কোনো রোগীই যেন চিকিৎসাসেবার বাইরে না থাকেন, তা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা শুধু বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালেও এসব সেবা পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, যেসব ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, সেগুলো প্রতিরোধ করা, দ্রুত রোগ শনাক্ত করা এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, গোপালগঞ্জে সবচেয়ে বেশি
শহর ও গ্রামের প্রতিটি নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। তার মতে, নারীদের জন্য সহজলভ্য ও সমান চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারলে স্বাস্থ্যসেবার বৈষম্য অনেকটাই দূর করা সম্ভব হবে।





