ভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা, গোপন নেটওয়ার্ক অচল
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সংস্থাটির অভ্যন্তরীণ কিছু ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটেছে। তবে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সব কার্যক্রম স্বাভাবিকভাবে সচল রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নির্ধারিত নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালে তাদের কিছু অভ্যন্তরীণ সিস্টেম সাময়িকভাবে সমস্যার মুখে পড়ে। তবে এতে গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ হয়নি।
আরও পড়ুন: প্রথমবার একসঙ্গে দেখা গেল ট্রাম্প, পুতিন ও শি জিনপিংকে
বিবৃতিতে এনএসএ বলেছে, তাদের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ সক্ষমতাগুলো পুরোপুরি সচল রয়েছে। দেশের নিরাপত্তা রক্ষায় সংস্থাটির কার্যক্রমও অব্যাহত আছে।
সংস্থাটি আরও জানায়, পরিকল্পিত রক্ষণাবেক্ষণ কিংবা আকস্মিক কোনো পরিস্থিতিতে কার্যক্রম স্বাভাবিক রাখতে তাদের অবকাঠামোয় একাধিক স্তরের বিকল্প ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন: চীন-রাশিয়া ও মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠকে কী আলোচনা হচ্ছে
তবে ঠিক কোন কোন অভ্যন্তরীণ সিস্টেমে সমস্যা হয়েছিল, কতক্ষণ এ বিঘ্ন স্থায়ী ছিল কিংবা নেটওয়ার্ক সমস্যার প্রকৃত কারণ কী—বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত জানায়নি সংস্থাটি।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক দিনগুলোতে বৈশ্বিক ই-মেইল সেবা বিপর্যয়, দেশজুড়ে ফ্লাইট চলাচলে সাময়িক স্থগিতাদেশ এবং ব্যাংকিং কার্যক্রমে বিঘ্নের ঘটনার পর এনএসএর এই সমস্যার খবর সামনে এলো।
সূত্র: আনাদোলু এজেন্সি





