নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৩ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে হামলার ঘটনায় দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলা শহরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত ব্যক্তিরা হলেন, কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

আরও পড়ুন: রামুতে পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাই, আহত ২ পুলিশ কর্মকর্তা

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এতে হামলা চালান। এ সময় কৃষক দল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে আওয়ামী লীগের নাশকতা : প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে হামলার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।