কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

Shahrier Islam Pallab
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:০৪ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ার পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা এনজিও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খানের সভাপতিত্বে ও সহকারী সমন্বয়কারী ও প্রচেষ্টা সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। 

আরও পড়ুন: বিয়ের খাবার খেয়ে অসুস্থ ৬০ জন, প্রাণ গেল পল্লিচিকিৎসকের

তিনি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মশার প্রজননস্থল ধ্বংস,পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। 

উপজেলা এনজিও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বদরুল হোসেন খান জানান এ কর্মসূচির আওতায় এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে পৌরশহরের বিভিন্ন স্থানে ও ব্যবসা প্রতিষ্ঠানে বিনামূল্যে ঝুড়ি, ঝাড়ু ও ব্রাশ বিতরণ করা হয়েছে। পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন এনজিও সংস্থার কর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: নবীগঞ্জে পরিত্যক্ত নদী থেকে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার