গাবতলীতে বাসের চাপায় প্রাণ গেল দুই নারীর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:৪৯ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। রাস্তা পার হওয়ার সময় চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার (১১ নভেম্বর) সকালে গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: মিরপুরে তিন বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ।

আরও পড়ুন: ঢাবিতে ককটেল বিস্ফোরণে গাড়িচালক আহত, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে প্রশাসন