‘ভালোবাসি’ গানের নেপথ্যের গল্পে ওয়ালিদ, রিজভী ও অভী

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:২৩ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
‘স্যান্ডালিনা শোবিজ ওয়ার্ল্ড’-এর সেটে (বাম থেকে) ওয়ালিদ আহমেদ, রেজাউর রহমান রিজভী, অভী তালুকদার ও উপস্থাপক জারিন যারা খান। ছবিঃ সংগৃহীত
‘স্যান্ডালিনা শোবিজ ওয়ার্ল্ড’-এর সেটে (বাম থেকে) ওয়ালিদ আহমেদ, রেজাউর রহমান রিজভী, অভী তালুকদার ও উপস্থাপক জারিন যারা খান। ছবিঃ সংগৃহীত

জিটিভির বিনোদনভিত্তিক অনুষ্ঠান ‘স্যান্ডালিনা শোবিজ ওয়ার্ল্ড’-এর নতুন পর্বে উঠে আসবে ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রের গান ‘ভালোবাসি’ তৈরির নেপথ্যের গল্প। এ নিয়ে আড্ডায় অংশ নিয়েছেন সুরকার ও চলচ্চিত্র পরিচালক ওয়ালিদ আহমেদ, গীতিকার রেজাউর রহমান রিজভী এবং কণ্ঠশিল্পী অভী তালুকদার। গত ৯ নভেম্বর সোমবার রাত ৮টায় জিটিভিতে প্রচারিত হয়েছে পর্বটি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জারিন যারা খান। প্রযোজনায় ছিলেন কাজী সাজু।

অনুষ্ঠানের আড্ডায় অতিথিরা ‘ভালোবাসি’ গানটি তৈরির অভিজ্ঞতা ও নেপথ্যের নানা গল্প তুলে ধরেছেন। গানটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন তাঁরা তিনজন। এর কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী, সুর করেছেন চলচ্চিত্রটির পরিচালক ওয়ালিদ আহমেদ এবং কণ্ঠ দিয়েছেন অভী তালুকদার। রোমান্টিকধর্মী এই গানের মাধ্যমেই চলচ্চিত্রে প্রথমবার প্লেব্যাক করেছেন অভী তালুকদার।

আরও পড়ুন: আজ অনিরুদ্ধ-কাব্যর বিয়ে,গ্রিসে সম্পন্ন বাগদান

নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রটি। এতে জুটি বেঁধেছেন আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন। সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। বর্তমানে চলচ্চিত্রটির শুটিং শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।