কালিয়াকৈরে এপেক্স ফুটওয়্যার কারখানার শ্রমিকদের ১৬ দফা দাবি, দুই দিনের ছুটি ঘোষণা

Shahrier Islam Pallab
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:২৪ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এপেক্স ফুটওয়্যার লিমিটেড, ইউনিট-১ এর সাধারণ শ্রমিকরা  ১৬ দফা দাবি  নিয়ে ৪৮ ঘন্টা আল্টিমেটাম দেন। কর্তৃপক্ষ দাবির বিষয়টি  মালিকের সাথে আলোচনা করে জানাবে বলে কারখানা  দুই দিনের ছুটি ঘোষণা করেন। 

শ্রমিকদের অভিযোগ, গত মঙ্গলবার সপ্তাহব্যাপী শ্রমিক  আন্দোলনের সময় কারখানার প্রধান ফটক তালা দিয়ে উৎপাদন চালু রাখে। এসময় আন্দোলনরত অন্যান্য কারখানার  বিক্ষুব্ধ  শ্রমিকরা  বাইরে থেকে এপেক্স ফুটওয়্যারের ভিতরে  ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে ।  এক পর্যায়ে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানা  ছুটি ঘোষণা করেন। ছুটি পেয়ে  শ্রমিকরা বের  হওয়ার সময় কারখানার প্রধান ফটকে   বহিরাগতদের এলোপাতাড়ি  হামলায়  এপেক্স ফুটওয়্যারের  বেশ কিছু শ্রমিক  রক্তাক্ত  জখম হয়। 

আরও পড়ুন: নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

এরই মধ্যে  দুজন শ্রমিক নিহতের গুজবে  কারখানায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করে । বিক্ষুব্ধ শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কারখানার কর্তৃপক্ষের নিকট  শ্রমিকদের নিরাপত্তা না দিয়ে কারখানা চালু রাখা এবং বহিরাগতদের হামলায় শ্রমিক আহত হওয়ার  বিষয়ে সুষ্ঠু বিচার দাবি করেন। ঐ সময়  অবস্থা চরম আকার ধারণ করলে  কর্তৃপক্ষ কারখানা টানা চার দিনের ছুটি ঘোষণা করেন। 

ছুটি শেষে রবিবার সকালে কারখানায় উপস্থিত হলেও  বিক্ষুব্ধ শ্রমিকরা কাজে  যোগদান না করে কর্মবিরতি পালন করেন।  এসময় শ্রমিককরা মাঠে জড়ো হয়ে  বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। কারখানা কর্তৃপক্ষ ক্ষুব্ধ  শ্রমিকদের ন্যায় বিচারের আশ্বাস দেন।  ক্ষুব্ধ  শ্রমিকরা তাদের উপর করা অমানবিক হামলার কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ নতুন করে ১৬ তফা দাবি করে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেন। কর্তৃপক্ষ ১৬ দফা দাবির বিষয়টি নিয়ে মালিকের সাথে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে পুনরায় কারখানা আজ রবিবার ও আগামী কাল সোমবা দুই দিন কারখানা  ছুটি ঘোষণা করেন।  এপেক্স ফুট ওয়্যার কারখানার উপ-মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন বিভাগ) বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকদের উত্থাপিত ১৬ দফা দাবি বাস্তবায়নে কারখানা মালিকের সাথে আলোচনা  করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও পড়ুন: সহযোগিতা ও সংহতি যত শক্তিশালী হবে, রাষ্ট্র ততই শক্তিশালী হবে: সুনামগঞ্জ জেলা প্রশাসক