নান্দাইলে জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা
ময়মনসিংহের নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খান।
আরও পড়ুন: নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক এনামুল হক বাবুল এবং সাংবাদিক রবিউল আলম ফরাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ব্যক্তি, সমাজ ও দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব।
আরও পড়ুন: সহযোগিতা ও সংহতি যত শক্তিশালী হবে, রাষ্ট্র ততই শক্তিশালী হবে: সুনামগঞ্জ জেলা প্রশাসক





