আদর্শ স্কুলের ২০০১ ব্যাচের জমজমাট পুনর্মিলনী
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জের আদর্শ স্কুলের ২০০১ ব্যাচের ২৫ বছর পূর্তি ও রজতজয়ন্তী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দর এলাকার আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্কুল প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আদর্শ স্কুলের প্রিন্সিপাল ফরিদ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষক।
আরও পড়ুন: ওসি ধুনটের বিরুদ্ধে এবার ধর্ষণ মামলার আলামত নষ্ট ও অর্থ নেয়ার অভিযোগ
দীর্ঘ ২৫ বছর পর পুরোনো বন্ধুদের একসঙ্গে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। স্মৃতিচারণ, আড্ডা ও স্কুলজীবনের নানা গল্পে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে কাটানো সোনালি দিনের স্মৃতি নতুন করে ফিরে পাওয়ার সুযোগ তৈরি করে এ মিলনমেলা।
রজতজয়ন্তী উদযাপন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ২০০১ ব্যাচের মুহিব, শোভন, ইমন, জাভেদ, শাম্মি, সাঈদ ও শোয়েব।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে। ভবিষ্যতেও এমন মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।





