সিরাজগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ মাদক মামলায় ট্রাকচালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ এর আদালতের বিচারক আবু খান শাহীন কনক এই রায় প্রদান করেন। এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষনার সময় আসামিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ওসি ধুনটের বিরুদ্ধে এবার ধর্ষণ মামলার আলামত নষ্ট ও অর্থ নেয়ার অভিযোগ
দণ্ডপ্রাপ্তরা হলেন—নাটোর জেলার বাগাতিপাড়া থানার কাঁ কাকা নতুনপাড়ার আতোয়ার হোসেনের ছেলে মো. রাসেল মিয়া (৩২) ও একই এলাকার মো. সিরাজ সরকারের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০)।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এএসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়।
আরও পড়ুন: আদর্শ স্কুলের ২০০১ ব্যাচের জমজমাট পুনর্মিলনী
পরবর্তীতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় এ এসআই মো. জিয়াউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত আসামিদের এই রায় প্রদান করেন।





