কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে একজনকে জরিমানা, ৯ জনের বিরুদ্ধে মামলা

Shahrier Islam Pallab
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে সালমান মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় আরও ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার, দুই যুবক গ্রেফতার

আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে বিলেরপাড় এলাকার সুলতান মিয়া ওরফে পাখির ছেলে সালমান মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে আরও ৯ জনের নাম উল্লেখ করে নিয়মিত মামলা দায়েরের আদেশ দেওয়া হয়েছে। 

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

আরও পড়ুন: হরিরামপুরে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নার্গিস আক্তার লাইজুকে গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর