চট্টগ্রামে তেলের গুদামে আগুন

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫০ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের কদমতলীতে একটি মবিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

স্থানীয়দের দাবি, গুদামটিতে বিপুল পরিমাণ মবিল ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্কে রয়েছেন আশপাশের বাসিন্দারা। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার