সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার

Shahrier Islam Pallab
মো.সাজ্জাদ হোসেন শাহ্, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:২৯ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
  • পুলিশের জিজ্ঞাসাবাদে জানালেন,  আ'লীগের তাহিরপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক তারা মিয়া
  • শিক্ষা সফরের কথা বলে ভাড়া নেওয়া হয় রিসোর্ট 

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের হাতে আটক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া সুনামগঞ্জ জেলা পুলিশের দিনভর জিজ্ঞাসাবাদে মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছেন, সিলেটের রাতারগুল সীমান্ত এলাকায় সভা করেছিলেন সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের একটি সভাকে ঘিরে গত দুদিন, সিলেট সুনামগঞ্জসহ খোদ মন্ত্রণালয়ে আলোচনার ঝড় উঠে। সাবেক এমপি রনজিত সরকারের নিজের ফেসবুক আইডি থেকে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সিলেট ও সুনামগঞ্জের পুলিশ সুপারের ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়েও শুরু হয় তোলপাড়।

আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন

এরপরই সক্রিয় হয় পুলিশ। আজ মঙ্গলবার সকালে সভা থেকে ফেরার পথে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ  তথ্য প্রযুক্তির মাধ্যমে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক তারা মিয়াকে শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে আটক করে।

এরপর তাকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দিনভর জিজ্ঞাসাবাদে সন্ধ্যায় তারা মিয়া জানায়, রনজিত সরকারের সভাস্থলটি ছিল, সিলেট নগরের ২৬ কিলোমিটার দূরে ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট, রাতারগুল’। 

আরও পড়ুন: ব্রিতে ব্রিডার বীজ বিতরণ উদ্বোধন


সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটায় বাংলাবাজার পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তারা মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দুপুরের পর সে জানায়, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে রনজিত সরকার ওই সভা করেছিলেন। এরপর তারা মিয়ার বক্তব্য অনুযায়ী সুনামগঞ্জ থেকে পুলিশের একটি বিশেষ দল তাকে নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে যায়।

সেখানে গিয়ে জানা যায়, শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী গেল ৮ নভেম্বর রাতারগুল ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেন। ওখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানারও লাগানো হয়। পরে হঠাৎ করে রনজিত সরকার উপস্থিত হন এবং ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান। এর পূর্বে সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভার বক্তব্য প্রচার করে রনজিত সরকার বর্তমান সরকারের সমালোচনা করেন। এই বক্তব্যের জেরে সোমবার মধ্যরাতে রনজিতের সিলেট শহরের গোপালটিলার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।