শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৯ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলতে পারে বলে তিনি বিশ্বাস করেন। তবে এ ধরনের চেষ্টা করলেই ডিসেম্বরে দেশে ফেরার পথ সুগম হবে, এমনটা ভাবার কারণ নেই। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান।

ব্রিফিংয়ে তিনি বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলনকে ঘিরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে বলে সরকার আশঙ্কা করছে। তাঁর মতে, এ ধরনের নাশকতার চেষ্টা শুধু ডিসেম্বরকে কেন্দ্র করেই সীমাবদ্ধ থাকবে না; শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিন এমন প্রচেষ্টা চলতে পারে।

আরও পড়ুন: মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে লাঠিপেটা, হাসপাতালে কনস্টেবল

তবে সরকার এসব অপচেষ্টা প্রতিহত করবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তাঁর বক্তব্য অনুযায়ী, নাশকতা বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলেও এর মাধ্যমে ডিসেম্বরে দেশে ফেরার পথ সহজ হবে না।