২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০২ জন। তাঁদের মধ্যে হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৫ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৭ জনের। বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৫ জন। গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৭ জন। ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে মোট ২৪ হাজার ১৫০ জনের।
আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৬
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: রোবোটিক সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ শেষে অধ্যাপক ডা. মোঃ রফিকুল ইসলামকে সনদপত্র হস্তান্তর





