সিংড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নাটোরের সিংড়ায় সড়কে দাঁড়িয়ে থাকা বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে আহত হয়েছেন বেল্লাল নামে আরোও একজন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংড়া উপজেলার ফরিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত
নিহত আবু বক্কর সিদ্দিক বগুড়া জেলার গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের দুদু মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিক মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে নাটোরের সিংড়া উপজেলার দরি মহিষমারি গ্রামে তার আত্মীয় জানাযায় যাচ্ছিলেন। পথে সিংড়া উপজেলার ফরিদনগর এলাকায় পৌঁছালে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বালিবাহী টলির পেছনে সজোরে ধাক্কা দেন তিনি। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার তাগিদ
সিংড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন জানায়, "সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।





