সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, বাতিল ১৭১ ফ্লাইটের যাত্রা
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদিগামী এবং সৌদি আরব থেকে বাংলাদেশে আসা ফ্লাইট চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৭১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ৭৭ জন যাত্রী।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ৯৪টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।
আরও পড়ুন: ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৫টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৮টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।
আরও পড়ুন: দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ
ফ্লাইট চলাচলে এ বিঘ্নের কারণে বিপুলসংখ্যক যাত্রীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে সৌদি আরবগামী ও সেখান থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরা পড়েছেন অনিশ্চয়তায়।





