কুলাউড়ায় ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির নতুন কমিটি গঠন

Sadek Ali
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া
প্রকাশিত: ১:০১ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:১২ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি উপজেলা শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. বদরুজ্জামান সজলকে সভাপতি এবং মো. শেলুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: কাশিমপুর কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ডা. মো. ফয়েজ উল্লাহ ফাহিম, মো. আতিকুর রহমান আনু, অজয় দাস ও মো. জাফর উল্লাহ, সহসাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী ও মো. সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক ডা. মেহেদী হাসান অনিক, সহসাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমদ ছোটন, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন শামীম ও দপ্তর সম্পাদক মো. তুলা মিয়া। 

সদস্য হিসেবে রয়েছেন আতিকুর রহমান আখই, ডা. ডেভিড পাহান, ডা. কামরুল ইসলাম, ডা. তাহী মো. তাহমিদ ইসলাম, ডা. রাসেল আহমদ, রিপন আচার্য্য, মো. সাইফুর রহমান ও মাহবুব হাসান।

আরও পড়ুন: সিংড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু